
এ আর জাহাঙ্গীর উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
উল্লাপাড়ায় স্বৈরাচার আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ‘২৪-এর গণঅভ্যুত্থানে জুলাই আহত’ ও ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
এই সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অংশ নেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মাসুম আনাম, নাঈম হোসেন ও নিয়ামুল বশির নিহাল। বক্তারা জামায়াত ও বিএনপির সমালোচনা করে বলেন, কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ শাসনামলে দেশের প্রায় ১৫ হাজার নিরীহ ও নিরাপদ মানুষকে হত্যা করা হয়েছে এবং প্রায় ২৫ হাজার মানুষকে আহত করা হয়েছে। এছাড়া হাজার হাজার মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এমন একটি দলকে যদি পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়, তাহলে তারা আবারও রাজপথে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা বলেন, উল্লাপাড়া র বড় দুই প্রার্থী বিএনপি ও জামাত যেন তাদের দলের ব্যানারে আওয়ামী লীগ কে পুনর্বাসিত না করেন। সে বিষয়ে দুই দল কে কঠোর অবস্থান নিতে হবে।
দেশের দুটি বড় রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তারা আহ্বান জানান, আওয়ামী লীগকে পুনর্বাসন থেকে বিরত থাকতে হবে এবং আগে তাদের বিচার নিশ্চিত নিষিদ্ধকরণের দাবিও জোরালোভাবে তুলে ধরা হয়।@
ইতি মধ্যেই বড় দুই দলেই আওয়ামী লীগের কিছু নেতা ও কর্মী অনুপ্রবেশ করেছে।

