
এ আর জাহাঙ্গীর, উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রাইভেট কার ও মোটরসাইকেল ভাঙচুর করার অভিযোগ পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়হর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে উল্লাপাড়া থানার ওসি( তদন্ত) রুপু কর জানান।
তিনি বলেন, “জামায়াতের নারী কর্মীরা তেঁতুলিয়া গ্রামে ভোট চাওয়ার জন্য গিয়েছিলেন। এক পর্যায়ে তারা এক বিএনপি সমর্থকের বাড়িতে গিয়ে নারীদের কাছে ভোট চাইলে এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এরই জের ধরে বিএনপি কর্মীরা জামায়াতের কর্মীদের উপর হামলা চালিয়ে প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহন ভাংচুর করেন। এই খবর ছড়িয়ে পরলে জামায়াতে ইসলামী কর্মীরা নারী কর্মীদের উদ্ধার করতে গেলে বিএনপির কর্মীরা ধাওয়া দিয়ে জামায়াতে ইসলামী কর্মীদের একটি প্রাইভেট কার, ও মোটরসাইকেল ভাংচুর করে। পুলিশ খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

