বাড়িরাজশাহী বিভাগসিরাজগঞ্জ জেলাউল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের  বিরুদ্ধে সংবাদ সম্মেলন

উল্লাপাড়া ব্র্যাক ব্যাংক ম্যানেজারের  বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আবু হানিফ,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে ঘুষ দাবি,অনিয়ম,দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে উল্লাপাড়া বাজারের মেজবান কনভেনশন সেন্টারের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন উল্লাপাড়া বাজারের ভাই ভাই স্টোর–এর স্বত্বাধিকারী শহিদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম অভিযোগ করেন, তিনি ২০২৪ সালের ৫ মে ব্র্যাক ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখা থেকে ৫২ লাখ টাকা ব্যবসায়িক ঋণ গ্রহণ করেন। একইসঙ্গে কর্ণফুলী ইন্স্যুরেন্সের মাধ্যমে ৫৭ লাখ টাকার অগ্নি বীমা সম্পন্ন করা হয়।
তিনি আরও জানান, গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে তার ভাই ভাই স্টোর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে ছাই যায়। এতে প্রায় এক কোটি ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়।
অভিযোগে বলেন, ঘটনার পর ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শন করে ঋণ মওকুফ ও বীমার অর্থ (৫৭ লাখ টাকা) পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম বিভিন্ন অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম আরও অভিযোগ করেন,ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম বিভিন্ন সময়ে তার কাছ থেকে ঋণের কিস্তির টাকা উত্তোলন করে তা আত্মসাৎ করে চলেছেন। পাশাপাশি তিনি ৩০ লাখ টাকা ঘুষ দাবি করে বলেন, এই টাকা দিলে নতুন করে এক কোটি ২০ লাখ টাকার ঋণ ও বীমার টাকা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে চলেছেন।
কিন্তু ঘুষ দিতে অস্বীকৃতি জানালে, তিনি কোনো ঋণ সুবিধা বা বীমার অর্থ পাননি বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংবাদ সম্মেলনে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments