
এ.এম.আইয়ুবঃকক্সবাজার প্রতিনিধি-
কাকারা ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের ওয়ার্ড নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চকরিয়া উপজেলা বিএনপি।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬ইং) বিকেল ৩টায় কাকারা মাজারপাড়ি স্টেশন সত্তরে এ সভা অনুষ্ঠিত হয়। কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ, হামিদ রেজা, আশেক উদ্দিন, সুরাজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, মানিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কাইছার, কাকারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুসসহ তিন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
মতবিনিময় সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করা, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

