বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাকালিয়াকৈরে বনের জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ 

কালিয়াকৈরে বনের জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি  

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার কাচিঘাটা রেঞ্জের অধীনে বন বিভাগের জমি অবৈধ ভাবে জবর দখল করে পাকা বিল্ডিং নির্মাণ করার অভিযোগ ওঠেছে। এবিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা বরাবর ইউনুস আলী বাদী হয়ে একটি  অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত হলেন, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া এলাকায় মোগরব আলীর ছেলে মোঃ ওমর আলী।

সরেজমিনে ঘুরে দেখা যায়,  উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের  ফুলবাড়িয়া দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মোঃ ওমর আলী  বন বিভাগের জমি অবৈধ ভাবে জবর দখল করে পাকা ঘর নির্মাণ কাজ করছেন ।

ওমর আলী ছেলে মাসুদ মিয়া জানান,  এই জমি বনের জমি নয়। এই জমি আমার দাদার নামে রেকর্ডীয় সম্পত্তি ।  বনের জমিতে আমরা কোন পাকা বিল্ডিং নির্মাণ করতেছি না। 

জসিম উদ্দিন জানান,  ওমর আলী  নিজস্ব সম্পত্তিতে  বাড়ি নির্মাণ করছেন। বনের জমি দখল করে কোন বাড়ি নির্মাণের কাজ করেনি । 

কাচিকাটা রেঞ্জ কর্মকর্তা  মইনুল হোসেন তালুকদার জানান, জমিতে ডিমার্গেশন  না থাকার কারনে ঘরের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments