
মাহফুজার রহমান মামুন, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের মাধ্যমে গনতন্ত্রকে পূনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রাম -৪ আসনের তিন উপজেলা চিলমারী, রৌমারী ও রাজীবপুরে ৩১ দফার লিফলেট বিতরন ও জন সংযোগ অব্যাহত রয়েছে। তার বিভিন্ন গ্রাম,পাড়া ও মহল্লায় সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসংযোগ ও ৩১ দফা বাস্তাবায়নের লিফলেট বিতরণ করছেন। কেউ কেউ আবার উঠান বৈঠিক ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আগাম ভোটও প্রার্থণা করছেন। বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা হলেন, চিলমারী উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল বারী সরকার( সাবেক সাংসদ) রৌমারী উপজেলার সাবেক বিএনপির সভাপতি ও বর্তমান জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রিয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রৌমারী উপজেলা বিএনপির সাবেক সহসভাপিত মোছাঃ মমতাজ হোসেন লিপি এবং রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোখলেছুর রহমান, তরুণ ছাত্রনেতা আমিমুল এহসান জাকি ও মইনুল ইসলাম মানিক সহ একাধিক প্রার্থী এলাকায় মিটিং মিছিল ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মোঃ আজিজুর রহমান বলেন, ২০১৮ সালের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয়, কিন্তু তখন কারচুপির মাধ্যমে আমার বিজয় ছিনিয়ে নেওয়া হয়। তারপরও আমি ৫৬ হাজার ভোট পাই। দল এবারও মনোনয়ন দিবে বলে মনে করেন তিনি। বিএনপি নেতা মোঃ মোখলেছুর রহমান বলেন, ২০০৩ থেকে ২০০৮ সাল কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কুড়িগ্রাম জেলা বিএনপির সহ-সভাপতি এবং বর্তমানে চর রাজিবপুর উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক হওয়ার পর থেকে মাঠের রাজনীতিতে সক্রিয় আছি ও বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবার ব্যাপারে শতভাগ আশাবাদী। চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল বারী সরকার বলেন, তিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কর্মসংস্থানে সৃষ্টি করা শিক্ষা মান উন্নয়ন, স্বাস্থ্য সেবা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করবো,তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। তরুন প্রার্থীদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আমিমুল এহসান জাকী বলেন, আমি চিলমারীর সন্তানদের সর্বোচ্চ দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছি। ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রামের পাশাপাশি চিলমারীতেও আমার তত্ত্বাবধানে হরতাল অবরোধের মত কর্মসূচি পালিত হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবার তারুন্যনির্ভর সংসদ সাজাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মহিলাদলের সাংষ্কৃতিক সম্পাদক মমতাজ হোসেন লিপি বলেন, নারীর উন্নয়ন নিয়ে কাজ করে এলাকার উন্নয়ন করতে চাই, ২৪ এর আন্দোলনে নারীদের ভুমিকা ছিলো। আরেক তরুন প্রার্থী মইনুল ইসলাম মানিক বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবার তারুন্যকে প্রাধান্য দিবেন, কারন ২৪ এর গন অভ্যুত্থানে তরুনরাই নেতৃত্ব দিয়েছিলো।

