
দবিরুল ইসলাম ,পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি :
জয়পুরহাট-১ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮৭৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মাছুদ রানা প্রধান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৩৫টি। জামায়াত প্রার্থী ফজলুর রহমান সাঈদ ৯ হাজার ৪১ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
অপরদিকে জয়পুরহাট-২ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি’র প্রার্থী আব্দুল বারী। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১২৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের রাশেদুল আলম পেয়েছেন ৯১ হাজার ১২ ভোট। বিএনপি’র প্রার্থী আব্দুল বারী ৬৬ হাজার ১১৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন।

