বাড়িবাংলাদেশেঢাকা বিভাগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটে বিএনপির বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জের তিনটি আসনেই বিপুল ভোটে বিএনপির বিজয়

সানাউল্লাহ সাকিব, সিংগাইর(মানিকগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
বৃহস্পতিবার  দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫১৫ ও ৩টি পোস্টাল ভোটকেন্দ্রের ফলাফল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এই তথ্য নিশ্চিত করেন।
ভোটের ফলাফল অনুযায়ী জানা যায়-
মানিকগঞ্জ-১(ঘিওর,শিবালয়, দৌলতপুর)আসনে ১৮০টি ভোটকেন্দ্রে মোট ৪,৫৭,২৮৪ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর ধানের শীষ প্রতীকে ১,৩৭,৭৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকে মোঃ তোজাম্মেল হক‌ ভোট পেয়েছেন ৭৭,৮১৮। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে আবু বকর সিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পান ৭১,৩১০।
মানিকগঞ্জ-২(সিংগাইর, হরিরামপুর ও সদর আংশিক)আসনে ১৮৬টি ভোটকেন্দ্রে মোট ৪,৬৭,৪৯৩ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মঈনুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে ১,৭৫,৭৭৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস থেকে মোঃ সালাউদ্দিন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৮১,৫৩১ ভোট।
মানিকগঞ্জ-৩(মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া)আসনে ১৫২টি ভোটকেন্দ্রে মোট ৩,৯৫,৯১৮ ভোটের মধ্যে বিএনপির শক্তিশালী প্রার্থী আফরোজা খানম রিতা ধানের শীষ প্রতীকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস থেকে মুহাম্মদ সাঈদনূর রিক্সা প্রতীকে ভোট পেয়েছেন ৬৪,২৪২। এছাড়াও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ২০,৫৫১ ভোট।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments