
মো :শাকিল , ঘোড়াঘাট (দিনাজপুর)শিক্ষানবিশ প্রতিনিধি :
দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দিনাজপুর দক্ষিণ জেলা আমির আনোয়ারুল ইসলামের সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি, ২০২৬) বিকেলে ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানিগঞ্জ বাজারে এই কর্মসূচি পালিত হয়।
নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে জনমত গঠন ও গণসংযোগের অংশ হিসেবে এই মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। মিছিল শেষে রানিগঞ্জ বাজারের এক জনাকীর্ণ স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

