বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাদুর্গাপুরের উঠোন থেকে গণভোটের ডাক: নীরব ভোট বিপ্লবের প্রত্যাশায় প্রশাসন

দুর্গাপুরের উঠোন থেকে গণভোটের ডাক: নীরব ভোট বিপ্লবের প্রত্যাশায় প্রশাসন

আল-ইবনুন নাফিস, দুর্গাপুর (নেত্রকোনা) নিজস্ব প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাকরাইল গ্রামে এই সমাবেশের আয়োজন করে উপজেলা তথ্যকেন্দ্র। মূলত প্রান্তিক পর্যায়ের নারী ভোটারদের ভোটদানে সচেতন করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
ভোটের অধিকার ও জনসচেতনতা:উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা-এর নির্দেশনায় অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য কর্মকর্তা জান্নাত আরা পপি। বৈঠকে মাকরাইল গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন। তথ্য কর্মকর্তা তাঁর বক্তব্যে উপস্থিত ভোটারদের সামনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাৎপর্য এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, “আপনার ভোট আপনার অধিকার এবং নাগরিক দায়িত্ব। একটি শান্তিপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে সঠিক প্রার্থী নির্বাচন ও গণভোটে মতামত প্রদান অত্যন্ত জরুরি।”
অপপ্রচার ও গুজব রোধে সতর্কতা:নির্বাচনকে কেন্দ্র করে গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়া নানা অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে বৈঠকে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। তথ্য কর্মকর্তা জান্নাত আরা পপি বলেন, “নির্বাচন বা গণভোটকে কেন্দ্র করে কোনো অসাধু চক্র যাতে বিভ্রান্তি বা গুজব ছড়াতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো ধরনের প্ররোচনায় পা না দিয়ে নিজের বিবেক বুদ্ধি দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।” কোনো সামাজিক বা ধর্মীয় বিভ্রান্তি দেখা দিলে তা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
নেতৃবৃন্দের প্রতি আহ্বান:বৈঠকে স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, গ্রামের মুরুব্বি ও ধর্মীয় নেতারা যদি সাধারণ মানুষকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করেন, তবে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
জনসাধারণের প্রতিক্রিয়া:মাকরাইল গ্রামের সাধারণ নারীরা এ ধরণের আয়োজনে সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে অংশ নেওয়া এক নারী ভোটার জানান, “আমরা আগে ভোট দেওয়াকে সাধারণ মনে করতাম, কিন্তু আজকের বৈঠকের মাধ্যমে জানতে পারলাম আমাদের একটি ভোট দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অপপ্রচার নিয়ে আমাদের ভয় ছিল, যা আজ দূর হয়েছে।”
উপস্থিতি:উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং মাকরাইল গ্রামের বিভিন্ন স্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নির্বাচন ও গণভোটের প্রচারপত্র বিলি করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আনার লক্ষে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরণের উঠান বৈঠক অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments