বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাদুর্গাপুরে বিএনপির সভা: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নের ঘোষণা

দুর্গাপুরে বিএনপির সভা: ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নের ঘোষণা

আল-ইবনুন নাফিস,দুর্গাপুর (নেত্রকোনা) নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্গাপুর–কলমাকান্দা অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সার্বিক জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে আদিবাসীদের কোটা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তারা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের দাহাপাড়া আদিবাসী গ্রামে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালকে বিজয়ী করার লক্ষ্যে পাহাড়ি জনপদের গারো ও হাজং সম্প্রদায়ের সদস্য, আদিবাসী যুবসমাজ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুর্গাপুর উপজেলা সভাপতি অজয় সাংমা, সাধারণ সম্পাদক নীরেশ সাংমা ছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি অজয় সাংমা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর উন্নয়নে ব্যারিস্টার কায়সার কামালের ভূমিকা ব্যতিক্রমী। তিনি বলেন, “তিনি এমপি নির্বাচিত না হয়েও নিয়মিত আদিবাসী গ্রামগুলোতে খোঁজখবর নিচ্ছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এলাকার উন্নয়নের স্বার্থেই আমরা আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে চাই।”

উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনি বলেন, “রাষ্ট্রক্ষমতায় গেলে গারো ও হাজং সম্প্রদায়ের আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি নারীদের জীবনমান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার প্রসারে বিশেষ প্রকল্প বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, একজন মানুষও যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়—এই মানবিক দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে রয়েছেন। তিনি নির্বাচিত হলে দুর্গাপুরের দীর্ঘদিনের অবহেলা দূর হবে এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতারা এসব সমস্যা সমাধানে ভবিষ্যতে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments