বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাদুর্গাপুর-কলমাকান্দায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স :ব্যারিস্টার কায়সার কামাল

দুর্গাপুর-কলমাকান্দায় মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স :ব্যারিস্টার কায়সার কামাল

আল-ইবনুন নাফিস,দুর্গাপুর (নেত্রকোনা) নিজস্ব প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দুর্গাপুর ও কলমাকান্দা এলাকা থেকে মাদকের মূল উৎপাটন করা হবে এবং ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌরশহরের জেলা পরিষদ মিলনায়তনে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় ও জবাবদিহি সভায় তিনি এসব কথা বলেন।

সভায় বিভিন্ন কলেজ থেকে আগত শত শত শিক্ষার্থী তাঁদের দৈনন্দিন জীবনের সমস্যা, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অবক্ষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন। শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তরে ব্যারিস্টার কায়সার কামাল ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী বলেন, বর্তমানে মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। তরুণরা লেখাপড়া থেকে বিমুখ হয়ে পড়ছে এবং বাবা-মায়ের সঙ্গে অসদাচরণ করছে। তিনি বলেন, “আমরা এমন ব্যবস্থা চাই, যেন কেউ আর নেশার দিকে হাত বাড়ানোর সাহস না পায় এবং কোনো বোনের চোখে জল না আসে।”

এর জবাবে ব্যারিস্টার কায়সার কামাল দৃঢ় কণ্ঠে বলেন, তিনি এমপি নির্বাচিত হলে তাঁর নির্বাচনী এলাকা থেকে মাদকের মূল উৎপাটন করা হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সুসং সরকারি মহাবিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, এইচএসসি পাসের পর অনার্সে পড়ার জন্য শিক্ষার্থীদের এলাকার বাইরে যেতে হয়, যা অনেকের পক্ষে সম্ভব নয়। তিনি সরকারি কলেজে অনার্স কোর্স চালু ও স্থানীয়ভাবে কর্মমুখী শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান।

এই প্রশ্নের উত্তরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং তাঁদের দেশের রেমিট্যান্স যোদ্ধা হিসেবে গড়ে তোলা হবে।

আলোচনা সভায় তিনি আরও বলেন, মাদক থেকেই ইভটিজিং, কিশোর গ্যাং এবং নানা সামাজিক অপরাধের জন্ম হয়, যা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকেই তিনি ঘোষণা দিয়েছেন—এলাকাবাসী তাঁকে কাজ করার সুযোগ দিলে তিনি এই সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন।

ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরে অনার্স কোর্স চালু, মহিলা কলেজ জাতীয়করণে সহায়তা, নার্সিং কলেজ স্থাপন, খেলাধুলাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষাবান্ধব অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে দেশের সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments