
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ৫৩টি কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকে ৬৫ হাজার ৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান ধানের শীষ প্রতীকে ৫৪ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন।
অপরদিকে পত্নীতলা উপজেলার ৭১টি কেন্দ্রের মধ্যে সামসুজ্জোহা খান ৭১ হাজার ৪১১ ভোট পেয়েছেন এবং জামায়াত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ৭৪ হাজার ৬৪২ ভোট এবং আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী মতিবুল ইসলাম ঈগল প্রতীকে ১ হাজার ১১৮ ভোট পেয়েছেন বলে বেসরকারী ভাবে ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী।
ভোট গণনা শেষে রাত সাড়ে দশটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী বলেন, পোস্টাল ব্যালটের ভোট গণনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে বিজয়ী সংসদ সদস্যের নাম ঘোষণা করবেন।

