
শাইপ আহম্মেদ জুয়েল ,ঝিনাইগাতী (শেরপুর)নিজস্ব প্রতিনিধিঃ
শেরপুর-২(নকলা-নালিতাবাড়ি)আসনে বিএনপি -জামায়াত এর জয়/পরাজয় নিয়ে মহিষ বাজি ধরলো নালিতাবাড়ী উপজেলা উত্তর নাকসী গ্রামের দুইজন বাসিন্দা। ঘটনাস্থলে গিয়ে জানা যায় নালিতাবাড়ী উপজেলা উত্তর নাকসী গ্রামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার সমর্থক মোঃ আমীর হোসেন এবং একই গ্রামের বিএনপির ধানের শীষ সমর্থক মোঃ আব্দুল মান্নান মহিষ চড়াতে মাঠে যায়। দুজন আলাদা দুটি দলের প্রশংসা করতে করতে ধরে বসেন মহিষ বাজি। বিএনপির মান্নান বলেন যদি দাঁড়িপাল্লা জয়ী হয় তবে আমি ছয়টি মহিষ দিমু এদিকে জামাতের আমীর হোসেন বলেন যদি ধানের শীষ জয়ী হয় তবে আমি একটি মহিষ দিমু। ভাগ্যক্রমে শেরপুর-২আসনে বিএনপি জয়ী হলে শুক্রবার সকালে উঠে বিএনপির মান্নান মহিষ আনতে গ্রামের কয়েকজন নিয়ে জামায়াতের আমীর হোসেনের বাড়িতে হাজির হন।জামায়াত সমর্থক মোঃ আমীর হোসেন বলেন আমি আমার জবানে বলছি মহিষ তুমি নিয়ে যাও।বিএনপি সমর্থক মোঃ আব্দুল মান্নান গ্রামের সবাইকে নিয়ে মহিষ নিয়ে ঢাকঢোল পিটিয়ে বাড়িতে চলে যায়। এদিকে বিকেলে জামায়াত সমর্থক মোঃ আমীর হোসেন সারাদিন মন খারাপ করে বসে আছে শুনে বিএনপির মান্নান এলাকার সবাইকে সাথে নিয়ে মহিষ ফিরিয়ে দেয়।যা এলাকায় এক অনন্য দৃষ্টান্ত। পাহাড়ি উপজেলার এমন মানবিকতা দলমত নির্বিশেষে সমগ্র বাঙালির এখান থেকে শিক্ষা নেওয়া উচিৎ যে শুধু ভোগে শান্তি নয়,ত্যাগেও তৃপ্ত হয়।শুক্রবার বাজিতে জেতা প্রায় দুই লক্ষ টাকার মহিষ বিএনপি সমর্থক জামায়াত সমর্থককে ফিরিয়ে দিয়ে এক মহামানবের খাতায় নিজেকে নাম লেখালেন।

