
মোঃজমির উদ্দিন ,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের পীরগাছায় ৯নং কান্দি ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, আব্দুস সালাম আজাদ (জুয়েল) প্রতিটি পূজা মন্ডপবে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক উপহার বিতরণ করেন।
গতকাল পহেলা ১অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৬টায় থেকে শুরু করে সকল পূজা মন্ডপবে ঘুরে শারদীয় শুভেচ্ছা ও আর্থিক উপহার বিতরণ করেন,চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ (জুয়েল)৯নং কান্দি ইউনিয়ন পরিষদ। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা, শিক্ষক, ব্যবসায়ী, ছাত্র-যুবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।উপহার গ্রহণকালে অসহায় পরিবারের সদস্যদের চোখে-মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। তারা বলেন,চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ (জুয়েল) সময়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, যখন তাদের সত্যিই সহায়তার প্রয়োজন ছিল। এজন্য তারা চেয়ারম্যান প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন—
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে আমরা মানুষ। মানুষের প্রতি ভালোবাসা, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনই সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলে। চেয়ারম্যান উদ্যোগ কেবল উপহার নয়, বরং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।
সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পীরগাছা উপজেলা শাখা,৯নং কান্দি ইউনিয়ন পরিষদ,চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ (জুয়েল) বলেন—আমাদের উদ্দেশ্য কেবল উপহার দেওয়া নয়, বরং সমাজে সহযোগিতা, ভ্রাতৃত্ব ও ভালোবাসার পরিবেশ সৃষ্টি করা। আমরা চাই—এই দুর্গাপূজা হোক সকল ধর্মের মানুষের মিলনমেলা।
৯নং কান্দি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, চেয়ারম্যান এই মহতী কার্যক্রম সমাজে সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করবে এবং অসহায় মানুষের জীবনে স্বস্তি ও আনন্দ বয়ে আনবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা প্রত্যাশা করেন।

