বাড়িবাংলাদেশেখুলনা বিভাগপ্রতারণার চাপে স্ট্রোকে প্রাণ গেল যুবক মারুফের

প্রতারণার চাপে স্ট্রোকে প্রাণ গেল যুবক মারুফের

মো: আরিফ বিল্লাহ,ঝিকরগাছা প্রতিনিধি, যশোর।
টাকার দুশ্চিন্তা ও প্রতারণার চাপে স্ট্রোক করে মারা গেছেন মারুফ (২৮) নামে বাঁকড়া বাজারের এক যুবক। তিনি ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের রায়পটন গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে।
গত বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়িতে হঠাৎ স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত অবস্থার অবনতি ঘটলে বাকড়া বাজারস্ত একতা মেডিকেল সার্ভিস এর জরুরি বিভাগে নিয়ে আসলে ডা. সিয়াম শেখ তার মৃত ঘোষনা করেন। 
জানা যায়, নিহত মারুফ বাঁকড়া বাজারে মোবাইল ব্যাংকিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। একই উপজেলার সোনাকুড় শেখপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা তার কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২২ লাখাধিক টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে মাসুদ রানার বিরুদ্ধে।
প্রতারণার শিকার অন্যদের মধ্যে রয়েছেন
জননী ফার্মেসির মালিক মহিন হোসেন – ৭ লাখ ৫৩ হাজার টাকা,নজরুল ইসলাম (পাঁচপোতা, মনিরামপুর) ১ লাখ ৩০ হাজার টাকা,
ইমামুল ১ লাখ ৩৭ হাজার টাকা, মাসুদ স্মার্ট পয়েন্ট ৬০ হাজার টাকা, সাইফুল  ৫ লাখ ৬০ হাজার টাকা,রকেট কোম্পানি  ৩ লাখ টাকা
ঘটনাটি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বাঁকড়া বাজার কমিটি ও হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। শালিশের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত মাসুদ রানা বাঁকড়া বাজার কমিটির সভাপতির নামে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দেন এবং আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্ধারিত সময়ের আগেই চরম মানসিক চাপ ও আর্থিক সংকটে স্ট্রোকে আক্রান্ত হন মারুফ। পারিবারিকভাবে আর্থিক দুর্বলতা থাকায় সংসার পরিচালনাও তার জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছিল। পাওনা টাকা পেলে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনাও ছিল তার, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হলো না।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments