বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাফুলবাড়ীতে স্বতঃস্ফূর্তভাবে মহান মে দিবস উদযাপন

ফুলবাড়ীতে স্বতঃস্ফূর্তভাবে মহান মে দিবস উদযাপন

ফুলবাড়ী(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মঙ্গলবার (১ মে) নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

সকালে প্রথমে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী পৌর শাখার সভাপতি শাহানুর রহমান শানুর নেতৃত্বে পৃথক র‍্যালি বের হয়।
এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে আরেকটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
ধারাবাহিকভাবে আরও র‍্যালি বের করে ফুলবাড়ী উপজেলা স্ট্যান্ড কমিটি, ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়ন, ফুলবাড়ী রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী কার-মাইক্রো স্ট্যান্ড, জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন, ফুলবাড়ী হোটেল শ্রমিক ইউনিয়ন, রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, ও রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন।
প্রতিটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিজ নিজ সংগঠনের নির্ধারিত স্থানে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
মে দিবস উপলক্ষে শ্রমিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফুলবাড়ী পৌর শ্রমিক দলের সভাপতি শাহানুর রহমান শানু, ব্যবসায়ী নেতা ডা. সোলাইমান মন্ডল, ব্যবসায়ী নেতা মানিক মন্ডল, শ্রমিক নেতা মামুনুর রশিদ মামুন, শ্রমিক নেতা হামিদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments