
মোঃ নাইমুর রহমান, ফুলবাড়ী(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মহান বিজয় দিবস উপলক্ষে শিবনগর ৬ নং ওয়ার্ড পলি শিবনগর পদ্মান পাড়ায় বয়েজ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় পলি শিবনগর পদ্মানপাড়া গ্রামে আয়োজন করা হয়।অনুষ্ঠান সভাপতিত্ব করেন মোঃ হামিদুল ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক, আফতাবগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সিনিয়ার সহ-সভাপতি ও এসটি বাংলা টিভির প্রতিনিধি মোঃ আশরাফুল আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়িক মোঃ আবু দাউদ সরকার,সমাজ সেবক এম,এ মোঃ মনিন,বিশিষ্ট ব্যবসায়ীক মোঃ আল আমিন শাহ, মোঃ সুজন শাহ, বিশিষ্ট ব্যবসায়িক মাসুদ রানা, মোঃ মমিনুল ইসলাম, মোঃ সবজাল ইসলাম, মোঃ মিজানুর রহমান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর। অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয় অর্জনকারীদের হাতে সম্নানননাক ক্রেস প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ৭ নং শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ ছামেদুল ইসলাম, তিনি বলেন এলাকায় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিজয় দিবসের ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে আজকের আয়জনে যারা সহযোগিতা করেছেন। সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করে পলি শিবনগর বয়েজ ক্লাব।

