বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া সদর-৬ আসনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশাল জয়লাভ।

বগুড়া সদর-৬ আসনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশাল জয়লাভ।

মো: আমিনুর রহমান, বিশেষ প্রতিনিধি,বগুড়া। 

বগুড়া সদর (বগুড়া-৬) আসনে অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন তারেক রহমান। এ আসনে মোট ১৫০টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ছিল ৪,৫৪,০৪৩লাখের মতো
বেসরকারি ফলাফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ২,১৬,২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭,৬২৬ ভোট।
স্থানীয়ভাবে বগুড়া দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকার পরও দলটির প্রতি সাধারণ মানুষের সমর্থন অব্যাহত রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।
ভোটারদের অনেকে জানিয়েছেন, তারা উন্নয়নের প্রত্যাশায় বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছেন। বগুড়ার সন্তান হিসেবে পরিচিত তারেক রহমানের প্রতি স্থানীয় জনগণের বিশেষ আবেগ কাজ করেছে বলেও জানা গেছে।
এদিকে, তারেক রহমান ঢাকা-১৭ আসনেও বিজয় লাভ করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বগুড়াবাসী এখন নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments