বাড়িবাংলাদেশেসিলেট বিভাগবাহুবলে যাত্রীবাহি বাস উল্টে নিহত ১, আহত ২০

বাহুবলে যাত্রীবাহি বাস উল্টে নিহত ১, আহত ২০

‎মোঃ সমুজ আলী রানা, বাহুবল (হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ডুবাঐ বাজারের কাছে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মোঃ ইকতার মিয়া সহ ফায়ার সার্ভিসের কর্মীরা  ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে। এতে দূরপাল্লার বাসের যাত্রী সাধারণকে দুর্ভোগ পোহাতে হয়।
‎বাহুবল ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের (ঢাকামেট্রো ব-১৫-৫১৯৩) একটি বাস বাহুবলের ডুবাঐ বাজারের কাছে পৌঁছালে বাইসাইকেল যোগে এক যুবক  মহাসড়ক পারাপার হচ্ছিল। 
‎এ সময় সাইকেল আরোহিকে বাঁচাতে চালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্থানীয় বাটপাড়া গ্রামের লোকমান মিয়া (১৮) নামের সাইকেল আরোহী নিহত এবং অন্তত ২০ যাত্রী আহত হয়। গুরুতর আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। 
‎বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments