বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলাবেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল।

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল।

আল-ইবনুন নাফিস,দুর্গাপুর(নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাদ জোহর দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে স্থানীয় ঈদগাহ মাঠে এই মাহফিল আয়োজন করা হয়।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও ত্যাগ দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি একজন আপসহীন ও দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক হিসেবে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন।” বক্তারা আরও উল্লেখ করেন, শত প্রতিকূলতার মাঝেও তিনি কখনও দেশ ছেড়ে যাননি এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন।
উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন— সাবেক সভাপতি ইমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ এবং সাধারণ সম্পাদক হারেজ গণি।
অনুষ্ঠানে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। আলোচনা শেষে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments