বাড়িময়মনসিংহ বিভাগনেত্রকোণা জেলামানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত: ব্যারিস্টার কায়সার কামাল

মানবিক নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত: ব্যারিস্টার কায়সার কামাল

আল-ইবনুন নাফিস,দুর্গাপুর(নেত্রকোনা)নিজস্ব প্রতিনিধি:

নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনের সাধারণ মানুষের কাছে মানবিক নেতা হিসেবে সুপরিচিত ব্যারিস্টার কায়সার কামাল। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করে চলেছেন।
ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক এবং নেত্রকোনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী। তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব। তার বাড়ি কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে। তার পিতা মরহুম মোস্তফা কামাল মনসুর কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
দীর্ঘদিন ধরে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা, হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া শিশুদের অস্ত্রোপচারে সহায়তা এবং ক্যান্সারসহ গুরুতর রোগে আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে তার ভূমিকা এলাকাবাসীর কাছে ব্যাপক প্রশংসিত।
ইতোমধ্যে তার সহযোগিতায় কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অন্তত ২৫ জন শিশুসহ রোগীর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর মধ্যে হার্টে ছিদ্র, মাথার টিউমার ও ক্যান্সারে আক্রান্ত বহু রোগী নতুন জীবন ফিরে পেয়েছেন। সম্প্রতি কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, নাজিরপুর ঈদগাহ মাঠ ও লেঙ্গুরা স্কুল মাঠে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ১১ হাজার মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। একইভাবে দুর্গাপুর উপজেলার ভাদুয়া ও গুজিরকোনা স্কুল মাঠে প্রায় সাড়ে ৬ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি দুই উপজেলার প্রায় এক হাজার ছানি রোগীর চোখের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
যোগাযোগব্যবস্থা উন্নয়নে কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা উপজেলার মহাদেও, গণেশ্বরী, মঙ্গলেশ্বরী, বোগাই, উব্দাখালী, কাউবাড়ি, পাগলা, বৈঠাখালী ও নাগেশ্বরী নদীর বিভিন্ন স্থানে বাঁশ ও কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। দুর্গাপুর উপজেলার সুমেশ্বরী নদীসহ দুর্গাপুর–শিবগঞ্জ, দুর্গাপুর–চৈতাটি, গাওকান্দিয়া–বিরিশিরি, গোদারিয়া–নাগপুর এবং শুকনাকুড়ি–পুকুরিয়া এলাকাতেও সেতু নির্মাণের ফলে দুর্গম অঞ্চলের মানুষের চলাচল সহজ হয়েছে এবং দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো তার মানবিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি মানুষের সেবাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। শিক্ষা বিস্তারে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা প্রদানও তার নিয়মিত কর্মসূচির অন্তর্ভুক্ত।
কলমাকান্দা উপজেলার উত্তর লেঙ্গুরা গ্রামের অসহায় নারী বিমলা হাজং এবং দুর্গাপুর উপজেলার খুজিউড়া গ্রামের বৃদ্ধা শুক্কুরী বেগমের জন্য আদাপাকা ঘর নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করেন তিনি। এছাড়া আদিবাসী শিশুদের জন্য ‘প্রকৃতির পাঠশালা’ পরিচালনা, দুটি ক্যাথলিক গির্জা পুনর্নির্মাণ, শ্মশানঘাটে ঘর নির্মাণ এবং রামকৃষ্ণ আশ্রমের অনাথ শিশুদের জন্য আবাসন নির্মাণ করে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাদক নির্মূলেও তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। নাজিরপুর, বড়খাপন ও রংছাতি ইউনিয়নে মাদকবিরোধী গণসচেতনতামূলক কর্মসূচি পালন এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখার উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন,“আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের কষ্ট লাঘব করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে আমি দায়িত্ব নয়, নৈতিক কর্তব্য মনে করি।”
তিনি আরও বলেন,“কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ আমাকে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার প্রতিদান আমি মানবিক কাজের মাধ্যমেই দিতে চাই। আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments