
(মানিকগঞ্জ জেলা) বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ-৩ (সাটুরিয়া–হরিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার নির্বাচন কমিশনে দায়ের করা আপিল গ্রহণ করা হয়েছে। আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে।
এর আগে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে আতাউর রহমান আতার মনোনয়নপত্র বাতিল করা হলেও তিনি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। নির্ধারিত শুনানি শেষে কমিশন আপিল মঞ্জুর করে তাঁর মনোনয়নপত্র পুনরায় বৈধ বলে ঘোষণা দেয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে তাঁর সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় আতাউর রহমান আতা বলেন, “ন্যায়বিচার পেয়েছি। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনী মাঠে থাকবো।”

