
জুয়েল রানা,রৌমারী(কূড়িগ্রাম)নিজস্ব প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে আমন ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা খাদ্যগুদামের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে আমন ধান-চালের সঠিক গুনগতমান ও আদ্রতা নির্ধারণ নিয়ে কঠোর হুশিয়ারি বার্তাও দেন তিনি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ধানের লক্ষ্যমাত্রা ৯৪ মে. টন ও আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৬৭ মে. টন নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস হতে ধান সংগ্রহের জন্য কৃষকের তালিকা প্রস্তত করে লটারির মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচন করা হবে। প্রত্যেক কৃষক ৩ মে. টন করে আমন ধান সরকারের কাছে বিক্রি করতে পারবে। প্রতিকেজি আমন ধানের মূল্য ৩৪ টাকা, চালের মূল্য ৫০ টাকা নির্ধারণ করেছে সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান, রৌমারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার রায়, উপজেলা খাদ্য পরিদর্শক জাকিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শাহাজালাল রানা, মিল মালিক আবুল কাসেম, রৌমারী রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও কালবেলার প্রতিনিধি সাখাওয়াত হোসেন, সদস্যসচিব ও যুগান্তরের প্রতিনিধি রফিকুল ইসলাম রাজু প্রমুখ।

