বাড়িঅন্যান্যলালমোহনে পৌর করমেলার সমাপ্তি ও র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত

লালমোহনে পৌর করমেলার সমাপ্তি ও র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত

অপু হাসান।,লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন পৌরসভার ৬দিন ব্যাপী করমেলা শেষে র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (৯ ফেব্রুয়ারী) সন্ধার পর লালমোহন পৌরসভার হল রুমে এই র‌্যাফেল-ড্র অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ শাহ আজিজ এই র‌্যাফেল ড্র-অনুষ্ঠান উদ্বোধন করেন। লালমোহন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন সঞ্চালনায়,উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা প্রকৌশল মো: আব্দুস সাত্তার,সহকারী প্রকৌশলী মো: মেহেদী হাসান,পোর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আফসার উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিনসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী লালমোহন পৌরসভার বকেয়া কর উত্তোলনের উদ্দেশ্যে এই কর মেলার আয়োজন করা হয়। ৩ দিন শেষে পরবর্তীতে সর্বসাধারনের অনুরোধে মেলার মেয়াদ আরো ৩ দিন বৃদ্ধি করা হয়।
 লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন জানান, পৌরসভার বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে। এতে সরকারি ও বেসরকারি হোল্ডিং এ প্রায় ৫ কোটি ৩৩ লক্ষ টাকার মতো বকেয়া করের টাকা রয়েছে। ৬দিন ব্যাপী উক্ত মেলায় বকেয়া করের ১৫% ছাড়ে প্রায় ৩৫ লাখ টাকা উত্তোলন হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments