বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অপু হাসান। লালমোহন( ভোলা)নিজস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন চৌরাস্তায়  দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদার’র সভাপতিত্বে  সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহ হাওলাদার,  পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলে উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments