বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগশেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন জমা দিলেন : মোঃ মাসুদুর রহমান

শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন জমা দিলেন : মোঃ মাসুদুর রহমান

শাইপ আহম্মেদ জুয়েল ,ঝিনাইগাতী (শেরপুর) নিজস্ব প্রতিনিধি 

জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি একমাত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়ন জমা দেন।

এসময় তার সাথে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া,সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়। 

পরে এ আসনের জন্য জামায়াতের প্রার্থী মনোনীত করা হয় নুরুজ্জামান বাদলের সহোদর ছোটভাই মাসুদুর রহমান মাসুদকে। মাসুদুর রহমান জেলা জামায়াতের ব্যবসায়িক শাখার সাংগঠনিক সম্পাদক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments