
মো: আমিনুর রহমান, বিশেষ প্রতিনিধি,বগুড়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের রেলগেট, মুক্তিযোদ্ধা মার্কেট, হাটখোলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।
গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো:হামিদুল হক চৌধুরী হিরু। তিনি বলেন, “বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন কেউ করেনি। উন্নয়ন চাইলে অবশ্যই বিএনপি ও জিয়া পরিবারের পক্ষে থাকতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং তারেক রহমানের ঐক্যের বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এজন্য অতীতের ভুল বোঝাবুঝি ভুলে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল, মমতাজ ও খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগ কর্মসূচিতে আরও অংশ নেন জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, চপল, যুবদল নেতা মিনহাজুল, সিহাব, মাহমুদুল আলম, স্বেচ্ছাসেবকদল নেতা রুহুল, রাজ্জাক, মানিক, লিয়ন এবং ছাত্রদল নেতা শাকিব, জাহিদ, সোহাগ, সোহান, রাহুল, ফাহমিদ প্রমুখ।

