
নাইম আহমদ ,জৈন্তাপুর(সিলেট)নিজস্ব প্রতিনিধি
সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রবিন্দু সিলেট–-৪ আসন, জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। সারাদেশের ন্যায় সিলেট-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহন চলছে। ১২ ফেব্রুয়ারি বৃহ:প্রতিবার সকাল সাড়ে ৭টায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে উৎসব মূখর পরিবেশে চলছে ভোট গ্রহন। জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নে ৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ২৮৭টি বুথ,গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের ৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে- ৪৭৯টি বুথ ও কোম্পানীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ২৪২ বুথ রয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোর এসব বুথে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে।নির্বাচন কমিশনের তথ্যমতে, ২৩২-সিলেট-৪ আসনে নারী ও পুরুষ ভোটারের সংখ্যা মোট ৫ লক্ষ ৮ হাজার ১শত ১৬ জন। জৈন্তাপুর উপজেলায় ১ লক্ষ ৪০ হাজার ৯২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৯শত ৭ জন। নারী ভোটার ৬৮ হাজার ১শত ৮৪ জন,তৃতীয় লিঙ্গের ১ জন। গোয়াইনঘাট উপজেলায় ২ লক্ষ ৪২ হাজার ৩ শত ৮৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ২৪ হাজার ১ শত ৬৬ জন,নারী ভোটার ১ লক্ষ ১৮ হাজার ২শত ২১ জন এবং কোম্পানীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ২৫ হাজার ৬শত ৩৭ জন, পুরুষ ভোটার ৬৬ হাজার ৬শত ৭২ জন,নারী ভোটার ৫৮ হাজার ৯ শত ৬৫ জন ভোটার রয়েছেন। এই উপজেলার ভোটারদের সার্বিক নিরাপত্তা সুষ্ঠ ভোট গ্রহণে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্গখুলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

