
মোঃ সমুজ আলী রানা, বাহুবল(হবিগঞ্জ)নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলামের বদলির আদেশ জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তাদের পদ খালি থাকার মধ্যেই একযোগে ইউএনও-এসিল্যান্ডের বদলীর আদেশ কার্যকর হলে উপজেলার প্রশাসনিক স্বাভাবিক কার্যক্রমে বিরূপ প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করছেন।
তবে ৩মার্চ উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে বাহুবলে নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া এসিল্যান্ড মোঃ মাহবুবুল ইসলাম মঙ্গলবার (৩ মার্চ) নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে।
উল্লেখ, গত পহেলা মার্চ সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালমা রুমাইয়া সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার লিটন চন্দ্র দে কে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্তের আদেশ জারি করা হয়।
একই তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আভ্যন্তরীন নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন করে আদেশ জারি করা হয়। এতে বলা হয় শীঘ্রই উক্ত বাস্তবায়ন করা হবে।

