
মোঃ হোসেন আলী বিশ্বাস, শৈলকুপা (ঝিনাইদহ) বিশেষ প্রতিনিধি।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর পশ্চিম পাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসার নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। পরিদর্শনকালে অ্যাডভোকেট আসাদুজ্জামান ও তার সহধর্মিণী মাদ্রাসায় পৌঁছালে সেখানকার কোমলমতি শিক্ষার্থীরা ফুল দিয়ে তাদের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং মাদ্রাসার নির্মাণকাজের অগ্রগতি ঘুরে দেখেন। উন্নয়ন ও সহযোগিতার আশ্বাস
মাদ্রাসা ভবন পরিদর্শন শেষে অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে মাদ্রাসার ভূমিকা অপরিসীম।” তিনি মাদ্রাসাটিসহ সংলগ্ন মসজিদ ও কবরস্থানের সার্বিক উন্নয়নে ব্যক্তিগত ও সামাজিকভাবে সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
দোয়া ও মোনাজাত পরিদর্শন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় অ্যাডভোকেট আসাদুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন: হুমায়ন বাবোর ফিরোজ, সাধারণ সম্পাদক, শৈলকুপা উপজেলা বিএনপি। রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও সভাপতি, ১১ নং আবাইপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা বিএনপি মোঃ সম্রাট হোসাইন, সদস্য সচিব, ইউনিয়ন যুবদল। মোঃ রমজান আলী, সভাপতি, স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

