বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগ১৫ এ জামায়াতের আধিপত্য অটুট

১৫ এ জামায়াতের আধিপত্য অটুট

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৫ আসনে বেসরকারিভাবে বিজয় অর্জন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শাহজাহান চৌধুরী। দাঁড়ি পাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট। পোস্টাল ভোট বাদ দিলে শাহজাহান চৌধুরী ৪৫ হাজার ৩৬ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন।

এই আসনে নির্বাচনকে ঘিরে শুরু থেকেই জামায়াত ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। প্রচারণার মাঠ ছিল সরব, ভোটের দিনও কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও সাংগঠনিক শক্তির জোরে নবীন প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পেছনে ফেলেন প্রবীণ রাজনীতিক শাহজাহান চৌধুরী।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, বড় কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আসনের নির্বাচনী পরিবেশকে করেছে প্রাণবন্ত। ফলাফল ঘোষণার পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ ও আলোচনার সৃষ্টি হয়েছে। 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments