বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলা১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া বেতদিঘী ইউনিয়ন পরিষদে

১৭ বছর পর উন্নয়নের ছোঁয়া বেতদিঘী ইউনিয়ন পরিষদে

মোঃ নাইমুর রহমান ,ফুলবাড়ী(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
১৭ বছর ধরে লুটপাটে জর্জরিত ছিল ইউনিয়ন পরিষদ।
ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিস্টদের দালাল চেয়ারম্যানরা ইউনিয়ন পরিষদ ছেড়ে পালিয়ে গেছে।
ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়ন তেমনই একটি উদাহরণ।
বিগত সময়ের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস দলীয় প্রভাবে দীর্ঘ ১৭ বছর ধরে পরিষদের সম্পদ লুটপাট করেছেন।
তবে তার পালিয়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করেন আব্দুল মান্নান। দায়িত্ব গ্রহণের পরই তিনি পরিষদে প্রবেশের রাস্তার কাজ শুরু করেন এবং কাজটি নিজেই তদারকি করছেন।
এই দৃশ্য ইউনিয়ন পরিষদে সরেজমিনে দেখা গেছে।
ইউপি সদস্যরা জানান, আগের রাস্তা বর্ষাকালে পানিতে তলিয়ে যেত, কাঁদার কারণে পরিষদে প্রবেশ করা যেত না।
নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শুরুতেই এই গুরুত্বপূর্ণ কাজের উদ্যোগ নেওয়ায় আমরা তাকে সাধুবাদ জানাই।
কাজের গুণগত মান পর্যবেক্ষণ করছেন এলাকাবাসী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার।
তিনি জানান, বিগত সময়ে এই পরিষদে আমাদের প্রবেশের সুযোগ ছিল না। এখন দেশ নতুন করে স্বাধীন হয়েছে বলেই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। পরিষদের যে রাস্তাটি নির্মাণ হচ্ছে, সেটির কাজ চেয়ারম্যান নিজেই তদারকি করছেন এবং কাজের গুণগত মান অত্যন্ত ভালো।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, এই পরিষদে সকলের সমান অধিকার রয়েছে। নাগরিকদের সেবা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। পরিষদে কোনো বৈষম্য থাকবে না। সরকারি বরাদ্দকৃত ভাতাগুলো প্রকৃত মানুষ যেন পায়, সে চেষ্টা করছি। পরিষদকে সুন্দরভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করছি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments