বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলা৩৫ বছরের রেকর্ড ভেঙে গাজীপুর -১ আসন পুনরুদ্ধার করল বিএনপি  

৩৫ বছরের রেকর্ড ভেঙে গাজীপুর -১ আসন পুনরুদ্ধার করল বিএনপি  

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি 
গাজীপুর-১ (কালিয়াকৈর উপজেলা  ও সিটি করপোরেশনের একাংশ) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি ৩৫ বছর পর পুনরুদ্ধার করেছে বিএনপি।   মোট ২৩৮ টি  ভোটকেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭২০৯৩৭ জন। এর   মধ্যে ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোটে ধানের শীষ মার্কায় বেসরকারী ভাবে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  জামায়াতে ইসলামী  দাড়িপাল্লা মার্কায় শাহ আলম বকসি পায় ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট। ৬৯  হাজার ১৩৫  ভোট বেশি পায় ধানের শীষ প্রতীক বিজয়ী লাভ করেন। 
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুরু থেকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিএনপি প্রার্থীর শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে তিনি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছেন বলে জানা গেছে।
এ আসনটি শিল্প অধ্যুষিত হওয়ায় শ্রমিক ভোটারদের প্রভাব বড় একটি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছিল। তবে সনাতনী হিন্দু ভোটে ধানের শীষ প্রার্থীর পক্ষে বিরাট চমক হিসাবে কাজ করেছে বলে জানা যায়।   ভোটগ্রহণের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। 
তবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বর্তমানে বিএনপির প্রার্থী মো. মজিবুর রহমান এগিয়ে থাকায় তার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন  জানান, কোন অপ্রীতিকরন ঘটনা ঘটেনি । নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈরে পৌর মেয়র মোঃ মজিবুর রহমান ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে  বিপুল ভোটে বিজয়ী হয়ে ৩৫ বছরের রেকর্ড ভঙ্গ করে ইতিহাসের খাতায় নাম লেখালেন। 
শুক্রবার সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ জনগন মোঃ মজিবুর রহমান ( ধানের শীষের কান্ডারি)  সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন।  নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ আনন্দ ঘন মূহুর্ত পালন করেন। 
মোঃ মজিবুর রহমান জানান, গাজীপুর -১ আসনে এ বিজয় সর্বসাধারণের বিজয়। এ বিজয় এক অন্যরকম অনুভূতি। এ বিজয় বহু সাধনার বিজয়। এ বিজয় সাফল্য ধরে রাখার জন্য তিনি সবাইকে ধন্যবাদ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments