
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের কালিনগর এলাকায় নারী ভোটারদের অংশগ্রহণে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কালিনগর ও মোহাম্মদপুর গ্রামের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী ও নতুন ভোটার অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা ছাত্তার মুরুব্বী’র সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম এবং ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম স্বপন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা কাজিম উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা জিয়ারত খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, স্থানীয় উপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল কাদির, কালিনগরের বিশিষ্ট মুরুব্বী আব্দুস শহিদ, ইউনিয়ন বিএনপির সদস্য ফরমান আলী, ওয়ার্ড মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনোয়ার হোসেন, শ্রমিকদল নেতা শাহজাহান কবির খান, সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে হবে।
সিলেট-৪ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ধানের শীষের কোনো বিকল্প নেই। নারীরা শুধু ভোটার নন, তারা সমাজ পরিবর্তনের শক্তি। আপনাদের ঐক্যবদ্ধ অংশগ্রহণই এই আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারী ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও দাবি তুলে ধরেন। এ সময় প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
বৈঠকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

