বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাজামালপুরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফারুক আহমেদ ভূঁইয়া, 

অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানুল মোবারক উপলক্ষে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার  আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে ১১মার্চ বুধবার ২১ রমজান জামালপুর শহরের বকুলতলাস্থ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি রতন কুমার দে। সঞ্চালনা করেন, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি ময়মনসিংহ বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক মোঃ আয়েন উদ্দিন। সভায় সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ সাবেক ভূমি অফিসার্সবৃন্দ। আলোচনা সভায় বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি রতন কুমার দে এবং  সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যাণ সমিতি জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল আকবর। পরে উপস্থিতির মাঝে ইফতার পরিবেশন করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments