
১০ মার্চ মঙ্গলবার দিবাগত রাতে নান্নার ইউনিয়নের কান্দা কাওয়ালী গ্রামে চারজন গরু চোর আটক হয় বলে জানা যায়। এলাকাবাসী জানায় পাশের গ্রাম ভাদালিয়া (সুয়াপুর ইউনিয়ন) এলাকার চারজন চোর কান্দা কাওয়ালী গ্রামে ঢুকে গরু চুরি করার প্রস্তুতি নিলে নাটক করে। পরবর্তীতে তাদেরকে দিবালোকে দোকানের সামনে বেঁধে রাখা হয়। এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই ঘটনাটি ভাইরাল হয়। ধামরাই থানা পুলিশের কাছে পরবর্তীতে তাদের সপর্দ করা হয়। চোর এবং পুলিশের বক্তব্য বা তদন্ত রিপোর্ট এখনো পাওয়া যায়নি।

