বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলানলছিটিতে মাধ্যমিক শিক্ষক ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠান

নলছিটিতে মাধ্যমিক শিক্ষক ফোরামের ইফতার ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি।। 
ঝালকাঠির নলছিটি উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সংগঠন মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটি কর্তৃক ইফতার, দোয়া ও সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মার্চ শুক্রবার বিকেলে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংগঠনটির ২ জন সদস্যকে নিজ নিজ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের সভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বিন-ই-আমিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সরকারি নলছিটি ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক মোস্তফা কামাল, উপদেষ্টা ও সুবিদপুর মাদরাসার সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সাধারন সম্পাদক ও সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক জাফর ইকবাল, সহসভাপতি ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম, উপদেষ্টা ও সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, সহ সভাপতি মো. ফোরকান মাহমুদ,  খাওক্ষির মেহেদীয়া দাখিল মাদরাসার শিক্ষক মো. বেল্লাল হোসেন ও গোলাম সরোয়ার চপল, হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার শিক্ষক আবদুল্লা আল রাজ প্রমূখ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি শহরের ব্যবসায়ী ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক সদস্য মো.জাকির হোসেন ও ব্যবসায়ী খোন্দকার  জাহিদুল ইসলাম।
নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার ইংরেজি বিষয়ের শিক্ষক মো. রুহুল আমিন হাওলাদার ২০২৬ খ্রি, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের( মাদরাসা) জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করায় এবং শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বাস্কেটবল ইভেন্টের জাতীয় পর্যায়ে বিচারকের দায়িত্ব পালন করায় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যান কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments