বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাবরিশালে মৎস্যজীবী দলে অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি

বরিশালে মৎস্যজীবী দলে অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি

বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি ::
বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ খোকন হাওলাদার বরিশাল দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ রুস্তম আলী মল্লিকের বিরুদ্ধে অসাংগঠনিক কর্মকাণ্ড ও দলীয় গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছেন। এ ঘটনায় দলের শৃঙ্খলা রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খোকন হাওলাদার বলেন, সম্প্রতি স্থানীয় একটি পত্রিকায় দেওয়া রুস্তম আলী মল্লিকের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য সংগঠনের চেইন অব কমান্ডকে অবমাননা করেছে। এতে দলের অভ্যন্তরে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মৎস্যজীবী দল কোনো ব্যক্তির পৈত্রিক সম্পত্তি নয়। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের সুনির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হয়। ব্যক্তিগত স্বার্থে কেউ যদি দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে বা মিথ্যা প্রচারণা চালায়, তা সংগঠনের জন্য ক্ষতিকর।
খোকন হাওলাদার অভিযোগ করেন, রুস্তম আলী মল্লিকের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।
এ সময় তিনি বিষয়টির সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলের কেন্দ্রীয় ও ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আহ্বান জানান।
বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আরও বলেন, দলের নেতা-কর্মীদের কোনো ধরনের বিভ্রান্তি বা গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। দলের শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় সবাইকে সতর্ক থাকারও অনুরোধ জানান তিনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments