বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলারোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

হ্লাছোহ্রী মারমা,রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে ১১ ঘটিকায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তগিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়া, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, উপ-পরিদর্শক মো. মানিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া ও সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগের সময় করণীয় বিষয়গুলো বাস্তবিকভাবে প্রদর্শন করা হয়, যা উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments